সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেল। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শেখ রাসেল উপজেলার চুরিয়ার ভিটা মধ্যপাড়া এলাকার মো. সাহেব আলীর ছেলে। তিনি আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনে দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ০১) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টায় সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি সরিষাবাড়ী থানাধীন আরামনগর বাজার থেকে রওনা হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ডের সামনে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

শেখ রাসেলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী লোহার পাইপ, রামদা এবং ককটেলসহ মারাত্মক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে অবস্থান করছিল। মিছিলটি আসামাত্রই তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে চরম ভীতি সৃষ্টি করে এবং ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি মারপিট শুরু করে। হামলায় আন্দোলনকারী অসংখ্য মানুষ গুরুতর জখম হন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। স্থানীয় তদন্ত এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সঙ্গে আসামি শেখ রাসেলের সরাসরি জড়িত থাকার স্বপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শেখ রাসেল অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং বিগত সরকারের আমলে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন আগ্রাসনমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে যেভাবে লজ্জা দিল বাংলাদেশ

বাজেটে যাদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ৬০ হাজার ৭৩০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

বরেন্দ্রজুড়ে তীব্র পানি সংকট, সবচেয়ে ঝুঁকিতে তানোর-গোদাগাড়ী

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

নতুন কুঁড়ি স্পোর্টসে জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন বৈষম্যবিরোধী নেতা মাহাদী

ওমান উপসাগরে ইরানি কার্গো বার্জে হামলা

১০

নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা স্থগিত করল মালয়েশিয়ার বিমান সংস্থা

১১

বড় কয়েকটি খাতে আসতে পারে বড় কর ছাড়ের প্রস্তাব

১২

‘আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ’

১৩

অলৌকিক পুনর্মিলন, ৫৮ বছর পর জন্মপরিচয় ও পরিবার ফিরে পেলেন দুলাল

১৪

শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা

১৫

খাবার মিললে খান, না পেলে অনাহারে থাকেন জাহেরা বেগম

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে

১৭

কৃষক কার্ডের জন্য ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

১৮

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৯

বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা

২০
X