সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

সাভারের ভাকুর্তা এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা
সাভারের ভাকুর্তা এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত একজন হাসপাতালে। ছবি : কালবেলা

ঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় এক ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ব্যবসার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) দুপুর ২টার দিকে সাভার মডেল থানার ভাকুর্তা ইউনিয়নের চুনারচর মাদ্রাসা রোড ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চুনারচর এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান (২৫) ও তার চাচাতো ভাই দেলোয়ার হোসেন (৩৯)। তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিল্লাল হোসেন, সিয়াম, মনির হোসেন ও ছাদেক হোসেনসহ কয়েকজন তাদের গতিরোধ করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলার সময় দেলোয়ার হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তার হাতেও জখমের চিহ্ন রয়েছে। চাচাতো ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে আব্দুর রহমানকেও লোহার রড দিয়ে মারধর করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে আব্দুর রহমানের পকেটে থাকা বিকাশ ব্যবসার নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পাশাপাশি এ ঘটনায় মামলা বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসা ও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলায় থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছেন অভিযোগকারী।

এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এই বাজেট মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন 

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া তল্লাশির মুখে ব্রাজিল দল, ছাড় পাননি নেইমাররাও!

সিম-লাইসেন্সে কর প্রত্যাহার, সেবা খাতে কর কমানোর প্রস্তাব

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

দলীয় নিষ্ক্রিয়তায় পদ হারালেন বিএনপি নেতা

ফুটবলের উৎসব ফিরেছে, ফেরেনি কারিনা

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

সদরঘাট লঞ্চ ট্র্যাজেডি  / বেঁচে যাওয়া সেই রুবার কোলজুড়ে জন্ম নিল পুত্র সন্তান  

১০

আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

১১

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২

১২

প্রবাসী কার্ডের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

১৩

প্রেমের টানে বাংলাদেশে, খালি হাতেই ফিরলেন চীনা যুবক

১৪

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

১৫

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

১৬

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

১৭

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

১৮

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

১৯

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

২০
X