কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ ডাকে : ফজলুর রহমান

জাতীয় সংসদে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি এ বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে।

তার এ মন্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান পুনরায় বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তাহলে তিনি ডাবল অপরাধ করছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয়, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন।

সংসদে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, এই বাংলায় শুধু বেলি-চামেলি বা জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে, রাজাকাররা কোনো দিন জয়ী হতে পারবে না।

সবশেষে তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? বিরোধী দলে যারা বসে আছেন, তাদের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, অথচ তারা নিজেদের সভ্য দাবি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১০

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১২

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৩

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৪

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৭

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৮

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৯

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

২০
X