কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ার বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম কৃতী ব্যক্তিত্ব ছিলেন। সৃজনশীল কর্ম, শিল্পচর্চা এবং সাংস্কৃতিক বিকাশে তার অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডা. শফিকুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সৃজনশীল কর্মের মাধ্যমে মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’ তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি ও ধৈর্য কামনা করেন।

এর আগে, সকালে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়। তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১০

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১১

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১২

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৩

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৪

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৬

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৭

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৮

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৯

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

২০
X