কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছি না : নাহিদ ইসলাম

বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছি না
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির ওপর আর আস্থা রাখতে পারছেন না। আর্থিক খাতে অনিয়ম, গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক নিয়োগ এবং নীতিগত অবস্থানে অসঙ্গতির অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম আর্থিক খাতের নানা দুর্বলতার প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বিএনপি শাসনামলে আর্থিক খাতে কোনো বিশৃঙ্খলা ছিল না, এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, গভর্নর হিসেবে এমন একজনকে বসানো হয়েছে, যিনি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বিশেষভাবে অভিজ্ঞ, যা বড় অঙ্কের ঋণ পুনর্বিন্যাসকে সহজ করেছে।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি বড় অংশই ঋণগ্রহীতা, যাদের মধ্যে অনেকেই ঋণখেলাপি ছিলেন। নির্বাচনের আগে কিছু অর্থ পরিশোধ করে তারা ঋণ পুনঃতফসিল করেছেন। তার মতে, এই প্রক্রিয়া আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ ও সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক প্রভাব ক্রমেই বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের আস্থা কমছে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, 'যেভাবে আর্থিক খাতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে, তাতে তাদের ওপর আর আস্থা রাখতে পারছি না।' তিনি সতর্ক করে বলেন, এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে দেশের আর্থিক শৃঙ্খলা আরও দুর্বল হয়ে পড়তে পারে।

সবশেষে তিনি আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X