কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নুসরাত আমার সহযোদ্ধা, তার জন্য শুভকামনা : মনিরা শারমিন

মনিরা শারমিন (বাঁয়ে) ও নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত
মনিরা শারমিন (বাঁয়ে) ও নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত

সংসদে যাওয়ার থেকেও নিজের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

সোমবার (৪ মে) দুপুর ১টা ১১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসে কঠিন সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে সে দাঁড়াইছে। জুলাইয়ের উত্তাল সময়ে সে রাজপথে ছিল। তার জন্য শুভকামনা।

আজকে উচ্চ আদালতে রিটের শুনানি দুপুর ৩টায়। সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার পক্ষে আমার নিজের এই আইনি লড়াইটা করা। এমপি যেই হোক সেটা নিয়ে আমি চিন্তিত না, বরং এই আইনি লড়াইটা আমি চালিয়ে যেতে চাই। কারণ, এই আইনটা স্পষ্ট হলে অনেক শিক্ষিত তরুণের রাজনীতিতে আসার পথ সুগম হবে।

আমি রাজনীতিবিদ, অসঙ্গতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমার কাজ। এটা ঠিকমতো করতে পারাই আমার জন্য সফলতা। আমার এই লড়াই যদি একজন তরুণকেও অনুপ্রাণিত করে, সেটাই আমার সার্থকতা।

ক্যারিয়ার সেক্রিফাইস করে শিক্ষিত তরুণরা দেশ গড়ার কাজে আসতে পারুক, এই সুযোগ তারা পাক। এটা জুলাইয়ের কমিটমেন্ট। আমরা কথা দিছিলাম, সবাই মিলে দেশটা গড়ব। রাজনীতি ধান্দাবাজি, চাঁদাবাজির জায়গা না, বরং ত্যাগের জায়গা। এটা প্রতিষ্ঠিত হোক আমার এই লড়াইয়ের মাধ্যমে।

কৃতজ্ঞতা জানবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১০

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১১

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১২

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৩

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৫

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৬

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৮

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৯

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X