কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ভর্তিতে এগিয়ে এলেন ছাত্রদল নেতা তারিক

মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত
মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর মাস্টার্স ভর্তির পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। অর্থাভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকা ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় সব দায়িত্ব নিয়েছেন তিনি।

তরিকুল ইসলাম তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক।

সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আগামী ৭ মে তার মাস্টার্সে ভর্তির শেষ সময়। কিন্তু স্কলারশিপ পরীক্ষার ফি প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, অ্যাফিডেভিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজে নিজের জমানো সব অর্থ ব্যয় করে ফেলেন তিনি।

অন্যদিকে, পরিবার ঋণে জর্জরিত থাকায় সেখান থেকেও কোনো সহায়তা নেওয়া সম্ভব ছিল না। এমন অনিশ্চয়তার মধ্যে হলের এক বড় ভাইয়ের মাধ্যমে তিনি তরিকুল ইসলাম তারিকের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই তরিকুল ইসলাম তারিক ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক ভর্তির প্রয়োজনীয় অর্থ সহায়তা হিসেবে পৌঁছে দেন।

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমতাবস্থায়, আমি আমার হলের এক বড় ভাইয়ের মাধ্যমে ছাত্রদল নেতা তারিক ভাইয়ের বিষয়ে জানতে পারি। তার কাছে সমস্যার কথা তুলে ধরি। তারিক ভাই আমার সমস্যার কথা শুনে যেভাবে এগিয়ে এসেছেন, তাতে আমি মানসিকভাবে নতুন উদ্দীপনা পেয়েছি। তিনি আমার জীবনে নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছেন। আমি ও আমার মা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

বিষয়টিকে কেবলই একজন শিক্ষার্থীর প্রতি কর্তব্যবোধ হিসেবে দেখছেন তরিকুল ইসলাম তারিক। তিনি বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হয়ে যাবে, এটি মেনে নেওয়া যায় না। ছেলেটির সংকটের কথা শুনে আমি স্থির থাকতে পারিনি এবং ব্যক্তিগত উদ্যোগে সমাধান করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং সংকটে তাদের পাশে দাঁড়ানো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

১০

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১১

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১২

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৩

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৪

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৫

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৬

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৭

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৮

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

২০
X