কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৩০ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শুভেন্দুর সেই বিতর্কিত বক্তব্যে বিএনপি নেতার কড়া জবাব

ছবি: কালবেলা গ্রাফিক্স
ছবি: কালবেলা গ্রাফিক্স

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। জবাবে তিনি বলেন, বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও ভারত দখল করতে পারবে না।

শুভেন্দু অধিকারী সম্প্রতি তার বক্তব্যে বাংলাদেশ দখল ও শেখ হাসিনাকে এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন। এই বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি এক আলোচনা সভায় নাজিম উদ্দীন আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেবো তবু এক ইঞ্চি জায়গাও ভারত দখল করতে পারবে না, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন আর দেশের জনগণ ঘুমিয়ে থাকবে? ইরানের মতো দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষার জন্য আমরা ২০ কোটি মানুষ শহীদ হয়ে যাব।’

বিএনপির এই নেতা বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশে একটি স্বীকৃত সরকার রয়েছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব। আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলব।’

সাবেক এই সাংসদ আরো বলেন, ‘এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ। আমরা পালিয়ে যাওয়ার দল নয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে।

তোমাদের কাছে আশ্রয় পেয়েছে। শেখ হাসিনা নেই বলে খারাপ লাগছে। আমাদের বুঝতে বাকি নাই, শেখ হাসিনার জন্য তোমাদের কী দরদ। এই লুটেরার জন্য কী দরদ আমরা তা বুঝতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

১০

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

১১

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

১২

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

১৩

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১৪

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১৫

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১৬

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৭

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৮

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৯

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

২০
X