কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার হাত ধরেই শুরু হয় টেলিযোগাযোগ খাতে আমূল পরিবর্তন

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল উদ্বোধনের দিন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি
দেশের প্রথম সাবমেরিন ক্যাবল উদ্বোধনের দিন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

দেশে উচ্চগতির ইন্টারনেট বিপ্লব ও ডিজিটাল রূপান্তরের দুই দশক পূর্ণ হবে বৃহস্পতিবার (২১ মে)। ২০০৬ সালের এদিনে কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি মহাসড়কে যুক্ত হয়েছিল বাংলাদেশ।

খালেদা জিয়ার হাত ধরে শুরু হওয়া এই একটি মাত্র সাবমেরিন ক্যাবল গত ২০ বছরে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ধীরগতির যুগ পেরিয়ে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, ফ্রিল্যান্সিং ও সামগ্রিক সমাজব্যবস্থায় এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

ঐতিহাসিক এই মাইলফলক উপলক্ষে দেশের তথ্য পরিকাঠামোর নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

২০০৫ সালের পূর্বে বাংলাদেশ আন্তর্জাতিক ইন্টারনেট ও টেলিযোগাযোগ সংযোগের ক্ষেত্রে গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। সেই সময়ে আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণভাবে কৃত্তিম উপগ্রহ বা স্যাটেলাইটনিভর ছিল। সেই সময়ে ইন্টারনেটের গতি ছিল অত্যন্ত ধীর—মাত্র কয়েক কিলোবিট থেকে সর্বোচ্চ কয়েক মেগাবিট। ইন্টারনেট ব্যবহারের খরচ ছিল অত্যন্ত ব্যয়বহুল ও সাধারণ মানুষের নাগালের বাইরে। আন্তর্জাতিক কলের মান ছিল নিম্ন ও প্রতি মিনিট কলের খরচ ছিল অত্যন্ত বেশি। দেশের তথ্য ও প্রযুক্তি খাত বিকাশের কোনো সুস্পষ্ট পথ ছিল না। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল অর্থনীতির কোনো পরিকাঠামোই বিদ্যমান ছিল না।

২০০৬ সালের ২১ মে সিঙ্গাপুর থেকে ফ্রান্স পর্যন্ত প্রায় ২০,০০০ কিলোমিটার দীর্ঘ ‘সি-মি-উই-৪’ কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ। শুরুতে বাংলাদেশের লিট-আপ ক্যাপাসিটি ছিল মাত্র ২২ জিবিপিএস এবং ২০০৭-০৮ অর্থবছরে প্রকৃত ব্যান্ডউইডথ ব্যবহার ছিল মাত্র ৫.৮৯ জিবিপিএস। এই ক্ষুদ্র সূচনাটিই ছিল বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের ভিত্তিপ্রস্তর। তবে ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিএসসিপিএলসি পর্যায়ক্রমে এর সক্ষমতা বাড়াতে থাকে। ২০১১-১২ সালে প্রথম আপগ্রেডেশনের মাধ্যমে সক্ষমতা ৮৫০ জিবিপিএস-এ উন্নীত করা হয় এবং সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ষষ্ঠ আপগ্রেডেশনের মাধ্যমে অতিরিক্ত ৩,৮০০ জিবিপিএস ক্যাপাসিটি যুক্ত করা হয়। ফলে বর্তমানে শুধু ‘সি-মি-উই-৪’ ক্যাবলেই বাংলাদেশের মোট ডিজাইন ক্যাপাসিটি দাঁড়িয়েছে প্রায় ৪,৬০০ জিবিপিএস।

প্রথম সাবমেরিন ক্যাবলের কল্যাণে গত দুই দশকে বাংলাদেশে এক অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব ঘটেছে। কিলোবিট -এর যুগ পেরিয়ে দেশ এখন গিগাবিট গতির ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, যার মাধ্যমে লক্ষাধিক তরুণ-তরুণী ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং, ই-কমার্স এবং ফিনটেক সেবার পাশাপাশি পাসপোর্ট আবেদন, ভ্যাট রিটার্ন ও জমি রেজিস্ট্রেশনের মতো সরকারি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছেছে। অনলাইন ক্লাস এবং টেলিমেডিসিন সেবা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা করোনা মহামারিকালীন সময়ে জাতীয় জীবনে অমূল্য ভূমিকা পালন করেছিল।

বিএসসিপিএলসি শুরু থেকেই একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে। ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৫১৫.৪৯ কোটি টাকা রাজস্ব আয় করেছে। ২০ বছর পূর্তির এই ঐতিহাসিক ক্ষণে বিএসসিপিএলসি দেশের সকল অপারেটর ও সেবা প্রদানকারী সংস্থাকে রাষ্ট্রীয় এই ‘নিরাপদ ও বিশ্বস্ত’ অবকাঠামো থেকে ব্যান্ডউইডথ গ্রহণের আহ্বান জানিয়েছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X