কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:২০ পিএম
আপডেট : ২২ মে ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ, দুজনকে গ্রেপ্তারের দাবি ছাত্রদলের নাসিরের

নাসীরুদ্দীন পাটোয়ারী এবং নাসির উদ্দিন নাসির। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটোয়ারী এবং নাসির উদ্দিন নাসির। ছবি : সংগৃহীত

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনায় অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। যেখানে তিনি পাটোয়ারীর সঙ্গে থাকা দুজন ‘শিবিরের সন্ত্রাসী’ সাধারণ জনতার উদ্দেশ্যে গুলি করার চেষ্টা করেছে বলেও অভিযোগ তুলেন।

ফেসবুক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লিখেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি আরও লেখেন, আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসীরুদ্দীন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

পোস্টে তিনি অস্ত্রধারী দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় নিচে দেওয়া হলো:

১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ।

২. আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা।

পোস্টের শেষাংশে ছাত্রদলের সাধারণ সম্পাদক লেখেন, ‘অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইলো।’

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X