কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

নির্বাচনের পরও বাংলাদেশকে নিয়ে ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর একদিকে ভারত বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে সাম্প্রদায়িক উসকানিসহ বাংলাদেশবিরোধী নানা অপতৎপরতা অব্যাহত রেখেছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির কর্মকাণ্ড নতুন মাত্রা পেয়েছে। দলীয় রাজনৈতিক এজেন্ডার কারণে ভারত তার নিজ দেশের মানুষকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে। এখন তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতকে অবিলম্বে সীমান্তে ‘পুশ-ইন’ কার্যক্রম বন্ধ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশবিদ্বেষী সব তৎপরতা পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, ভারতে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে তাদের ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া রয়েছে। একইভাবে বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সমস্যার টেকসই সমাধানে রাজনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমিয়ে আনা গেলে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংঘটিত এসব দুর্নীতির দায় সাধারণ মানুষ কেন বহন করবে; এমন প্রশ্নও তোলেন তিনি।

ঢাকা মহানগর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান এবং মহানগর কমিটির সদস্য জামাল সিকদার, বাবর চৌধুরী, মীর রেজাউল আলম, মোজাম্মেল হক চুন্নু, আরিফুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, কাঞ্চন মিয়া, ফয়েজ ইবনে জাফর, মোহাম্মদ ইয়াসিন, ড্যানিয়েল ডি কোস্টা, নার্গিস আক্তার লিমা, নূরবানু আক্তার, মরিয়ম আক্তার, শামসুল আরেফিন ও শিবু মোহান্ত প্রমুখ।

সভায় আগামী ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর কমিটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কালবেলা/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X