কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৩:১৬ এএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাশেদ খাঁন ও রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
রাশেদ খাঁন ও রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের মধ্যে বেশ মিল রয়েছে বলে মনে করেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘রুমিন আপা যেসময় জামায়াত-এনসিপির বিরুদ্ধে বলতেন, তাকে তো গণশত্রু বানিয়ে দেওয়া হতো। এখন বিএনপির বিরুদ্ধে বলেন, এজন্য তিনি তাদের কাছে গণবন্ধু!’

এছাড়া এনসিপি নেতাদের পক্ষ থেকে অতীতে রুমিন ফারহানাকে ঘিরে বিভিন্ন অভিযোগ এবং পাল্টা অভিযোগের কথাও তিনি তুলে ধরেন।

বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশনে নাকি তিনি (রুমিন ফারহানা) এনসিপি নেতাদের উপর হামলা করেছিলেন। এজন্য রুমিন আপাকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বিএনপির ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক' বলে আখ্যায়িত করেন।’

‘এনসিপির নেতৃবৃন্দরা তখন রুমিন আপাকে লেডি হিটলার বলেও ক্ষোভ প্রকাশ করেছিলো,’ যোগ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘রুমিন আপাও সেসময় অভিযোগ করে বলেন, এনসিপির লোকজন তাকে ধাক্কা দিয়েছে! আজকে জামায়াত এনসিপি ও রুমিন আপার বক্তব্যের মধ্যে বেশ মিল।’

এজন্য আওয়ামী আমলে আওয়ামী লীগ নেতাদের নিয়ে রুমিন ফারহানার টকশোর বক্তব্যও এখন বিএনপির বিরুদ্ধে বলেও প্রচার করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এতে মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছে জানিয়ে রাশেদ বলেন, ‘এটাই হলো পলিটিক্স! শর্টটাইমে গণশত্রু থেকে গণবন্ধু একমাত্র বাংলাদেশেই হওয়া সম্ভব! রুমিন আপা সেটিই হয়েছেন।’

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X