কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা। ছবি: সংগৃহীত
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা। ছবি: সংগৃহীত

অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টার কিছু আগে হাসপাতালে পৌঁছান তাঁরা। দুপুর ১টা নাগাদ তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।

খালেদা জিয়াকে দেখতে যাওয়া জামায়াত নেতারা হলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।

দুই মাসেরও বেশি সময় যাবত হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। এর মধ্যে তাঁকে বেশ কয়েকবার কেবিন থেকে সিসিইউতে নিতে হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেও জানিয়েছেন তাঁরা।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X