কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১২ দলীয় জোটের পতাকা। ছবি : সংগৃহীত
১২ দলীয় জোটের পতাকা। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট রকিবুল ইসলামের আশুরোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে ১২ দলীয় জোটের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে রাজধানীর খিলগাঁওয়ে জোটের কার্যালয়ে তিন নেতার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, নজরুল ইসলাম খান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও পরীক্ষিত নেতা। জাতীয় রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। তার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম। মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং অসুস্থ রাজনৈতিক নেতাদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম. এ. বাশার, ইসলামীক পার্টির মহাসচিব আবুল কাসেম, প্রগতিশীল ন্যাশনাল পার্টির (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম. এ. মান্নান, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মোহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১০

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১১

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১২

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১৩

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১৪

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১৫

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৬

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৭

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৮

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৯

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

২০
X