কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের মধ্যে প্রতিযোগিতা চলছে’

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। পুরনো ছবি
আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। পুরনো ছবি

বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং উন্নয়ন প্রকল্পগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তৈরি হয়েছে।’

তারেক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর চলাকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিস্তা প্রকল্পসহ বড় অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চীন ও ভারতের মধ্যে আঞ্চলিক প্রতিযোগিতা চলছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগ আলোচনার মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আসছে।’ কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি খাতে অগ্রগতি হচ্ছে বলেও তিনি দাবি করেন।

ভিডিও পোস্টে তিনি বাংলাদেশে কর্মরত প্রবাসীদের বিষয়েও কথা বলেন। তারেক দাবি করেন, বিভিন্ন দেশে প্রবাসীদের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে এবং কিছু ক্ষেত্রে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি হয়েছে।

দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়ে নানা ধরনের প্রচার ও গুজব রয়েছে, যা বাস্তবতার সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

১০

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

১১

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১২

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১৩

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

১৪

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

১৫

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১৬

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৭

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১৯

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

২০
X