কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শফিকুর রহমানের আসনে উন্নয়নের দেখভাল করবেন মীর শাহে আলম

এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার অনুরোধে তার নির্বাচনি এলাকার উন্নয়ন কাজের ‘দেখভাল’ করার দায়িত্ব স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ জুলাই) ঢাকা-১৫ আসনে নানামুখী সমস্যা নিরসনে এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই অনুষ্ঠানের কথা জানানো হয়।

শফিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো দল বা আসনের নন; বরং তিনি ৩০০ আসনের প্রধানমন্ত্রী। তাই আমি আমার আসনের উন্নয়নের দায়িত্ব তার হাতেই অর্পণ করেছি। তিনি সংসদের অভিভাবক হিসেবে তা গ্রহণ করেছেন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন।’

মঙ্গলবার জাতীয় সংসদের লবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয় শফিকুর রহমানের। পরদিন তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুর রহমান মিল্টনকে সঙ্গে নিয়ে ঢাকা-১৫ আসনের কয়েকটি এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

সরেজমিন পরিদর্শনের পর মিরপুরের ইব্রাহিমপুরে মতবিনিময় সভায় শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই আমরা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। আমরা সম্ভব স্বল্প সময়ের মধ্যে এসব সমস্যা সধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘ঢাকা-১৫ আসন নানাবিধ সমস্যায় জর্জরিত। মাত্রাতিরিক্ত খানা-খন্দ, ভঙ্গুর রাস্তা ও রাস্তার মাঝখানে লাইট পোস্ট থাকার কারণে জনজীবন বিপর্যস্ত। সর্বোপরি এ আসনে পানির সমস্যা প্রকট। জলবদ্ধতা, পানিতে দুর্গন্ধ, গ্যাসের সমস্যা, কিশোর গ্যাং ও রাস্তায় রাস্তায় জটলা এখানকার উল্লেখযোগ্য সমস্যা। প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ডিএনসিসির প্রশাসকসহ আমরা সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।’

মীর শাহে আলম বলেন, ‘বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নজির বা দৃষ্টান্ত নেই। এটিই আমাদের ভবিষ্যৎ সম্ভবনা ও পরিবর্তন। বিরোধীদলীয় নেতা এমন এক ব্যক্তি, তিনি মুহূর্তের মধ্যেই সংসদের পরিবেশের ভারসাম্য আনতে সক্ষম।’

ঢাকা-১৫ আসনের জনগণকে তাদের সমস্যা সমাধানে ধৈর্য ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদ্রিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১০

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১১

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১২

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১৩

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১৪

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৫

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৬

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৭

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৮

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৯

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

২০
X