শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর। সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গৌরনদী উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে ২০০৩ সালে তারেক রহমান গৌরনদী সফর করেছিলেন। সে সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

সেই সফরের স্মৃতিচারণ করে তৎকালীন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালে তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। সে সময় তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন। ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী সফর এলাকাবাসীর জন্য তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, দলীয়ভাবে তারা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জেনেছেন। সফর সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X