কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:২৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ডিবিপ্রধানের বাসার করলা ভাজি খেয়েছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। পুরোনো ছবি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। পুরোনো ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে রাখা হয়। তাকে সেখানে ডিবি কর্মকর্তারা দুপুরের খাবার দেন। তবে তিনি ডিবি প্রধান হারুন-অর-রশিদের বাসা থেকে আনা করলা ভাজি ছাড়া পুলিশের দেওয়া আর কোনো খাবার খাননি। এর সঙ্গে তিনি নিজের বাসা থেকে আসা অন্যান্য খাবার খান। ডিবি ও পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা কালবেলাকে জানিয়েছেন, দুপুরে বিএনপি মহাসচিবকে নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হয়েছিল। তবে তিনি বাইরের খাবার খান না বলে জানান। এরপর তার পরিবারে খবর দিয়ে খাবার আনা হয়। খাবার আনার পর তিনি ডিবি প্রধানের বাসা থেকে আসা করলা ভাজি ও নিজের বাসা থেকে আসা খাবার খান। এছাড়া ডিবি কার্যালয়ে তিনি একাধিকবার চা পান করেন।

এর আগে গত ২৯ জুলাই ডিবি কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে নেওয়া হয়। তাকে সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদ সোনারগাঁও হোটেলের খাবার এনে আপ্যায়ন করান। সেই সময়ের ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। এরপরও বিভিন্ন সময়েই নানা আইনি সেবা নিতে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডিবিপ্রধানের অফিসে খাবার খাওয়ার ছবি ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১০

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১১

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১২

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৬

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৭

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৮

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৯

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

২০
X