বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি অফিসে যেসব খেলেন অপু বিশ্বাস

ডিবি অফিসে অপু ও তাপস। ছবি : সংগৃহীত
ডিবি অফিসে অপু ও তাপস। ছবি : সংগৃহীত

ডিবি অফিসে দুপুরের খাবার খেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে ভাত খেয়েছেন তিনি। খাবারের তালিকায় ছিল ভাত, মাংস, মাছ, ডাল, লাল শাক, সবজি ও ভর্তা।

মূলত অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেন তাপসের মধ্যে চলমান কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধান করে দিয়েছেন ডিবিপ্রধান। মাসখানেক আগে তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে দেন তিনি। এর কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নীর সঙ্গে চিত্রনায়িকা অপুর একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। যেখানে দুজনের আলোচনার মূল বিষয়ে ছিলেন বুবলী।

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে বিষয়গুলো পরিষ্কার করেন তাপস-মুন্নী। কিন্তু রোববার (১৭ ডিসেম্বর) ঘটনা নতুন দিকে মোড় নেয়। সেদিন ভোর রাতে দীর্ঘ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে মুন্নীর দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। ছিল বুবলীর প্রতি বিষোদগারও।

অপুর ওই ভিডিও বার্তার পর ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে তিনি বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছিলেন ডিবিপ্রধান। তার মধ্যস্থতায় অপু-তাপসের বিবাদ মিটমাট হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১০

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১১

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১২

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১৩

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৫

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৬

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৮

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৯

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X