বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি : তাপস

কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত
কৌশিক হোসেন তাপস। ছবি : সংগৃহীত

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং গানবাংলার কৌশিক হোসেন তাপসের মধ্যে চলমান কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধান করে দিলেন ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা। সেখান থেকে বেরিয়ে তাপস বলেন, আমি নিজে একজন শিল্পী, তাই অন্য কোনো শিল্পীর গায়ে কালি মাখাতে চাই না।

এরপর অপু বিশ্বাস প্রসঙ্গে তাপস বলেন, অপুর অনেক ফ্যান-ফলোয়ার আছে। তাই কারও বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে চাই না। অপু বিশ্বাসও মানুষ। সেও ভুল করতে পারে।

তাপস আরও বলেন, অপুর সাথে হয়তো আমাদের বনিবনা হয়নি। তাই ডিবি অফিসে আমরা লাঞ্চ করেছি। কারণ হারুন ভাই আমাদের অভিভাবক। নিজেদের মধ্যে ঝামেলা মেটাতে আমাদের ইনভাইট করা হয় ডিবি থেকে। তাই আমি, মুন্নী ও অপু এখানে একসাথে হলাম।

ডিবি অফিসে অভিযোগ করা প্রসঙ্গে তাপস জানান, ‘আমি অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। তবে আমি আর মুন্নী আমাদের প্রাইভেসি ও কল রেকর্ড নিয়ে বেশ চিন্তিত ছিলাম। সেটার একটা সমাধান হোক সেটাই চেয়েছি। সে সমাধানের জন্যই হারুন ভাই, আমি, মুন্নী ও অপু একসাথে অনেকক্ষণ আলোচনা করলাম, একসঙ্গে কফি খেলাম। লাঞ্চও করেছি।’

উল্লেখ্য, মাসখানেক আগে তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে দেন তিনি। এর কিছু দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুন্নীর সঙ্গে চিত্রনায়িকা অপুর একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। যেখানে দুজনের আলোচনার মূল বিষয়ে ছিলেন বুবলী।

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে বিষয়গুলো পরিষ্কার করেন তাপস-মুন্নী। কিন্তু রোববার (১৭ ডিসেম্বর) ঘটনা নতুন দিকে মোড় নেয়। সেদিন ভোর রাতে দীর্ঘ একটি ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে মুন্নীর দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। ছিল বুবলীর প্রতি বিষোদগারও।

অপুর ওই ভিডিও বার্তার পর সেদিন ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে তিনি বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১০

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১১

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১২

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৩

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৭

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৮

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৯

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X