কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির আমলে কেরানীগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল’

কেরানীগঞ্জের জিনজিরার তাওয়াপট্টির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন নসরুল হামিদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের জিনজিরার তাওয়াপট্টির ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন নসরুল হামিদ। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কেরানীগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, বিগত বিএনপি সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোন নিরাপত্তা ছিল না। তাদের আশ্রয় প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এই এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মত বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির। মানুষের মনোবল ভেঙ্গে পড়েছিল।

আজ বুধবার (১ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরার তাওয়াপট্টির ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দেশের শান্তি-সমৃদ্ধি ও সুষ্ঠু ব্যবসার পরিবেশ বজায় রাখতে আবারও নৌকা মার্কার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে নসরুল হামিদ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, এই এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজির জন্য যে ব্যবসা খারাপ ছিল তার উপর বাড়তি চাপ তৈরি করেছিল দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকা। একদিকে বিদ্যুৎ না থাকা অন্যদিকে চাঁদাবাজি ছিল বিএনপি-জামায়াত আমলের নিত্যদিনের ঘটনা।

বর্তমানে সে অবস্থা থেকে পরিত্রাণের কথা জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিনবদলের ইশতেহার দিয়ে ২০০৯ সালে সরকার গঠন করলে আমরা সেখান থেকে রক্ষা পাই। বিগত প্রায় ১৫ বছরে কেরানীগঞ্জের কেউ বলতে পারবে না এখানে কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে, সন্ত্রাস হয়েছে। এলাকার শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে আমাদের করণীয় সব কিছুই করেছি। আমরা একটা কথা দৃঢ়ভাবে বলতে পারি যে, মানুষের মধ্যে যে ভয়, আতঙ্ক ও সংশয় ছিল সেগুলো দূর করেছি। তাদের হারানো সাহস ও মনোবল ফিরিয়ে এনেছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই. মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তাওয়াপট্টি ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি আকতার জিলানি খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১১

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১২

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৩

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৫

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৭

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৮

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৯

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

২০
X