কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না : নসরুল হামিদ

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়াতে এক উঠান বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা
দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়াতে এক উঠান বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদেশিরা কেউ এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসানোর মালিক এ দেশের জনগণ। যারা ভালো কাজ করেছে। মানুষের মন জয় করেছে, মানুষের পাশে ছিল। শুধু জনগণ তাদের পাশেই থাকে। তাদেরই ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।

তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে তাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে নৌকা মার্কা আগামীতেও ক্ষমতায় আসবে।

সোমবার (৬ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়াতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘গত ১৫ বছরে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। মানুষের জন্য কাজ করেছেন। অনেক বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এ জন্য মানুষ তাকে পছন্দ করে। দেশের মানুষ তাকে ভালোবাসে। এ কারণে মানুষ তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে।’

বিএনপির সমালোচনা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি নাটকবাজ দল। যারা মানুষের জন্য কাজ করে না তারা বিভিন্ন রকম মিথ্যার আশ্রয় নেয়। মানুষ তাদের নাটকবাজি ধরে ফেলেছে। গত ২৮ অক্টোবর বিএনপি মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছে। যার আসলে কোনো ভিত্তি নেই। তিনি অবশ্য ধরাও খেয়েছেন। এ রকম নাটকবাজ দলকে মানুষ আসলে পছন্দ করে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এরা কখনো ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি বলেন, ‘কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে ঝিলমিল আইটি পার্ক হচ্ছে। যেখান থেকে তথ্যপ্রযুক্তির বিপ্লব হবে কেরানীগঞ্জজুড়ে। এই শুভাঢ্যা ইউনিয়নেই দেশের সবথেকে সুন্দর মা চণ্ডী মন্দির নির্মাণাধীন। কেরানীগঞ্জে চার লেনের যে ৫টি রাস্তা হচ্ছে তার মধ্যে একটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আপনাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আপনাদের দুই হাত ভরে দিয়েছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর এই অবদানের প্রতিদান দিবেন।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন। দক্ষিণ কেরানীগঞ্জের থানা আওয়ামী লীগের নেতা কায়ূম ভাণ্ডারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X