কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সব কারাবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

এ ছাড়াও গত কয়েক দিনে কর্মসূচি পালনকালে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, অবিচার-অনাচারে দেশ ছেয়ে গেছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। নাগরিকদের ভোটাধিকার ও মিটিং-মিছিলসহ সব সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। ক্ষমতা হারানোর এই আশঙ্কা থেকেই আওয়ামী সরকার ক্ষমতার অপব্যবহার করে কেয়ারটেকার সরকারব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করে দিয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতা জেগে উঠেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে বিরোধীদলের কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আপনাদের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে ক্ষোভ প্রকাশ করছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে। আপনারা শুভ বুদ্ধির পরিচয় দিন। জনগণের ন্যায্য দাবি মেনে নিন। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন।

বিবৃতিতে বলা হয়, আগামী ১২ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, রেল ও নৌ-পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X