কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারির পরিচয়

বাঁ থেকে শিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাঁ থেকে শিবিরের নতুন সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

২০২৪ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম। সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।

উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ রাত ৮টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে জাহিদুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

সম্মেলনে সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, জীবন একটি সংক্ষিপ্ত সময়ের নাম। আর জীবনের সবকিছুই মহান আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট করে দেওয়ার নামই সফলতা। সুতরাং সার্বিক জীবনে আল্লাহ প্রদত্ত ও রাসূল সা. প্রদর্শিত জীবনবিধান বাস্তবায়নে কোরআন ও হাদিসের ব্যাপক জ্ঞান অর্জনের পাশাপাশি সকল কাজের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, ছাত্রশিবির জনশক্তিদের জ্ঞানের রাজ্যে শীর্ষে অবস্থান করতে হবে। সর্বাবস্থায় ইসলামী আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তগুলো পূরণ করতে হবে। যোগ্যতা ও উত্তম চরিত্রের উদাহরণ হতে হবে। মা-বাবা, পরিবার-পরিজন, প্রতিবেশী, দেশ ও জাতির হক আদায়ে জোর দিতে হবে। জুলুম, নির্যাতন, সুসময় বা দুঃসময় সর্বাবস্থায় ঈমানের ওপর অটল-অবিচল থাকার শপথ নিতে হবে। সর্বোচ্চ ত্যাগ মানেই পরকালে সর্বোচ্চ সফলতা। রাসূল সা. বহুবার দ্বীনের পথে শহীদ হওয়ার তীব্র বাসনা করেছেন। সুতরাং মুমিনের হারানোর কিছু নেই।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১০

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১২

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৩

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৪

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৫

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৬

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৭

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৮

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৯

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

২০
X