কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৮:২১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রিজভীর নেতৃত্বে মতিঝিলে পিকেটিং ও সড়ক অবরোধ 

রিজভীর নেতৃত্বে মতিঝিলে পিকেটিং ও সড়ক অবরোধ 

বিএনপির ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১২ নভেম্বর) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচাবাজার মোড়ে এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে হামলা, বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার ও হত্যা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে টানা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বিভিন্ন সমমনা দল ও সংগঠন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, শাহবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহ্বায়ক জেকে লাভলু ঢালি, খিলগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহ্বায়ক মো. কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহ্বায়ক মো. আবু তাহের শাজাহানপুর থানার আহ্বায়ক মো. মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন, সদস্য সচিব জসীমউদ্দীনসহ নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের সামনে আর কোনো অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

প্রসঙ্গত, আজ রোববার থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রের বিশ্বাস করে, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা প্রকৃত গণতন্ত্রের বিশ্বাস করে, যারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের বিশ্বাস করে, যারা বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাস করে প্রত্যেকে এই অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করবে।

তিনি বলেন, সারা বাংলাদেশে রাস্তাঘাট, মহাসড়কসহ প্রত্যেকটি জায়গায় উপস্থিত হবে এবং সরকারের যত জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার প্রতিহত করেই তারা রাজপথে থাকবেন, বিএনপির পক্ষ থেকে সারাদেশের গণতন্ত্রকামী মানুষকে সেই আহ্বান আমরা জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১০

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১১

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১২

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৪

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৬

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৭

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৮

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৯

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

২০
X