কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নির্বাচনের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে : রিজভী

ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন। নির্বাচনের নামে এরা জনগণের সঙ্গে ভেলকিভাজি করছে।

তিনি বলেন, দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। তাই ভোট কেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান রিজভী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র‍্যাংগস প্লাজা শপিংমলের বিপরীতে কাঁচা বাজার ও আশপাশে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে রিজভী এ আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা শাহ আলম ব্যাপারী, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, ঢাকা কলেজ ছাত্রদল সহ সভাপতি শাহাবুদ্দীন ইমন, মৎস্যজীবী দলের সদস্য আবু সাঈদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, হিরোন, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. মুশফিক, আশরাফুল আসাদ, ফরহাদ, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান সিকদারসহ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১০

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১১

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১২

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৩

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৪

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৫

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৬

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৭

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৮

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১৯

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

২০
X