শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ 

দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা
দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে এবং একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী হরতালের মধ্যেই দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘জনগণকে সাথে নিয়ে একতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছি আমরা। আগামী রবি ও সোমবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করব আমরা।’

বিএনপির সঙ্গে সরকার পতনের একদফার আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতারা বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে রাজধানীতে খণ্ড খণ্ড মিছিল করেছে। এ দিন বেলা ১১টায় তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট রোড দিয়ে বিজয় নগর পানির পাম্প হয়ে পল্টন মোড় থেকে প্রেস ক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম নবাব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

নেতারা বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তপশিল আমরা প্রত্যাখ্যান করেছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তপশিল ঘোষণায় এই দলীয় লেজুড়বৃত্তিক নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের জনগণ। চলমান আন্দোলনে দেশবাসী যেভাবে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে গেছেন সেভাবে এগিয়ে যেতে থাকলে এই প্রহসনের তপশিলের সাথে সাথে এই লেজুড়বৃত্তিক নির্বাচন কমিশন ও সরকারের পতন অবশ্যম্ভাবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X