কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:৫৫ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার উপদেষ্টা আটক

খালেদা জিয়ার উপদেষ্টা আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করেছে র‌্যাব-২।

জানা যায়, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননা মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় আটক করা হয়েছে তাকে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

শিহাব করিম বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়েছে। আদালত অবমাননা মামলায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, ইতঃপূর্বে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে গত ১৫ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ হাবিবুর রহমানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। ব্যাখ্যা জানাতে তাকে ৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও ধার্য তারিখে তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি আদালতে হাজির হয়নি। এর আগে বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বে ও হাজির না হওয়ায় তাকে খুঁজে বের করে অবিলম্বে বিজ্ঞ আদালতে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট।

র‍্যাব আরও জানায়, আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি নাশকতায় মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় ৫টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আজ সকালে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X