কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ স্বাধীনতার সুফল পাচ্ছে না : সমমনা জোট 

রাজধানীতে অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি : কালবেলা
রাজধানীতে অবরোধ সফলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে গণতন্ত্রকে সবসময়ই পদদলিত করেছে আওয়ামী লীগ। এই দলটির কারণেই জনগণ আজ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। শুধু তাই নয় সরকারের একগুঁয়েমি ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পুরো বিশ্ব থেকে বাংলাদেশ থেকে একঘরে হয়ে গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ৩৬ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল-পরবর্তী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আওয়ামী লীগ আগে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল, এবার দেড়যুগ দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে জনমত উপেক্ষা করে আবারও দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, দেশ-বিদেশের বিপক্ষে গিয়ে সরকার বাংলাদেশকে সারাবিশ্ব থেকে একঘরে করে রাখছে। যার প্রভার শুধু দেশের রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও পড়ছে। সরকারের একগুঁয়েমির কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও দ্রব্যমূল্য আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির- জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X