কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কাজী ছাব্বিরসহ এনপিপির দশ নেতাকে অব্যাহতি

ন্যাশনাল পিপলস্ পার্টি। ছবি: সংগৃহীত
ন্যাশনাল পিপলস্ পার্টি। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ছাবের আহাম্মেদসহ (কাজী ছাব্বির) দশ কেন্দ্রীয় নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ক্ষমতাবলে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু প্রেসিডিয়াম সদস্যদের সাথে পরামর্শক্রমে তাদের এই অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনপিপির গঠনতন্ত্রের ৪৬ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আমি ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু দলের প্রেসিডিয়াম সদস্যদের সাথে পরামর্শক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের অভ্যন্তরে উপদলীয় কোন্দল, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের দায়ে এনপিপির প্রেসিডিয়াম সদস্য ছাবের আহাম্মেদ (কাজী ছাব্বীর), শেখ জামাল উদ্দিন, সেলিম মাহমুদ, ভাইস চেয়ারম্যান তাসমিন আহমেদ শিমুল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মকবুল হোসেন, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা লুৎফুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক আফরোজা পারভিন মিনু, এনজিওবিষয়ক সম্পাদক মো. সামছুদ্দিন রতন, সহএনজিওবিষয়ক সম্পাদক গুলশান আরা নিলা, নারী ও শিশু অধিকারবিষয়ক সম্পাদক শামীমা বেগম শাম্মিকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ব্যক্তিগত সমস্যার কারণে গত ১৬ জুলাই এনপিপির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হাসান স্বপন ও গত ১৪ আগস্ট তারিখে ভাইস চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন শিবলী দল থেকে পদত্যাগ করেন। এছাড়া গত ১৩ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনপিপির ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১০

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১১

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১২

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৩

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৪

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৫

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৬

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৭

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৮

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৯

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

২০
X