কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আজ

আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স কালবেলা
আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স কালবেলা

রাজধানীতে বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শোভাযাত্রাটি শুরু হবে।

শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রাটি ঘিরে রাজধানীতে ব্যাপক জমায়েতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখার পাশাপাশি দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের যোগ দিতে বলেছে আওয়ামী লীগ।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে মঙ্গলবারের (১৯ ডিসেম্বর) বিজয় শোভাযাত্রা করতে ১৯ শর্তে অনুমতির দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে চিঠি দিয়ে শর্তসাপেক্ষে র‍্যালির অনুমতি দেওয়ার কথা জানান ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (অপারেশন) মো. আবু ইউসুফ।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সই করা করা এক চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইনশৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X