কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে না : মঈন খান

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ভোট বর্জনে লিফলেট বিতরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ভোট বর্জনে লিফলেট বিতরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির লক্ষ্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে এ কথা বলেন মঈন খান।

আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন তিনি।

আব্দুল মঈন খান বলেন, ইলেকশন নয়, সিলেকশনে জনপ্রতিনিধি ঠিক হচ্ছে এবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে এরই মধ্যে হয়ে গেছে, জনগণও তা জানে। দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এ লিফলেট বিতরণ করছি। মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে গেছে যে, এটি কোনো নির্বাচন নয়- এটি নির্বাচনের নামে একটি খেলা মাত্র।

তিনি আরও বলেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আমরা নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছি না, এ নির্বাচন আমরা পরিহার করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X