কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার গায়ের জোরে দেশ শাসন করছে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেজন্য সরকার গায়ের জোরে দেশ শাসন করছে।

শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর ধানমনন্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে ও পরিবারের খোঁজ নিতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, সরকার শুধু বিরোধীদলের ওপর নির্যাতন করছে না, তারা এদেশ থেকে বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু বিরোধীদলকে জুলুম-নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। আর গায়ের জোরে সরকারের থেকে দেশ শাসন করছে। এটা তো কোনো স্বাভাবিক দেশের বেলায় এধরনের পরিস্থিতি হতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোনো কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেনো হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। কারণ জনগণই সব ক্ষমতায় উৎস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

এরপর সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বাসায় নিয়ে তার সঙ্গে দেখা করেন মঈন খান। এ সময় সাইফুল আলম নিরবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X