কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ বিশ্বাসঘাতক দল : আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারা বরাবরই ইতিহাসে বিশ্বাসঘাতক দল হিসেবে পরিচিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ষড়যন্ত্র করে, ডামি নির্বাচন করে ক্ষমতায় আসলেও তাদের রাজনীতি আজ ক্ষয়ে গেছে। তাদের রাজনীতি ঘুণে খেয়ে ফেলেছে। তারা দেশের মানুষ নয়, তারা একটি প্রতিবেশী দেশের তল্পিবাহক হিসেবে ক্ষমতায় আছে।

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশকে স্বাধীন করা হয়েছে সেই দেশকে আজ পরাধীন করার পাঁয়তারা করছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ওই দলটি গণতন্ত্রকেই খেয়ে ফেলেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে দলীকরণ করেছে। প্রশাসনের ওপর ভর করে আর প্রতিবেশী দেশের সমর্থনে তারা এবারো ক্ষমতায় এসে জনগণের ওপরই প্রতিশোধ নিতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি। ৭ জানুয়ারির নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিতে যায়নি। তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন,

ভোট বর্জনকারী দেশের ৯৫ ভাগ জনগণকে এবার সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন শুরু করা হবে। এই আন্দোলন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এবারের আন্দোলন দেশকে রক্ষার আন্দোলন, লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচানোর আন্দোলন। সেই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেৃতত্ব দিবেন। দেশের ছাত্র, তরুণ, যুবক, কৃষক থেকে শুরু করে নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী ইউসুফ ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X