কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পদ ফিরে পেলেন বিএনপির এক নেতা

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করায় পদ ফিরে পেলেন বিএনপি নেতা। গ্রাফিক্স : কালবেলা
নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করায় পদ ফিরে পেলেন বিএনপি নেতা। গ্রাফিক্স : কালবেলা

ভুল স্বীকার করে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিত মেহেরপুরের এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। ফলে বিএনপিতে পদ ফিরে পেয়েছেন মোসা. রোমানা আহমেদ।

রোববার (২৮ এপ্রিল) দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তিনি।

বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অনেকেই প্রার্থী হয়েছেন। ফলে দুদিনে ৭৬ জনকে বহিষ্কার করেছে বিএনপি। এই প্রথম একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মোসা. রোমানা আহমেদ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

গত ২৬ এপ্রিল বিএনপির পক্ষ থেকে ৭৩ জনের বহিষ্কারের তালিকায় তার নাম ছিল। তবে বহিষ্কারের চিঠি পাওয়ার পর রোমানা আহমেদ স্থানীয় পর্যায়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

গতকাল বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমানা আহমেদ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X