কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে উপজেলা নির্বাচন : গয়েশ্বর

‘ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
‘ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

উপজেলা নির্বাচন গত ৭ জানুয়ারির ডামি জাতীয় সংসদ নির্বাচনকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আজ মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা- এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই। সে জন্য তারা ভোটকেন্দ্রে যায়নি। গণতন্ত্রের আস্থার যে মূল জায়গা রয়েছে, সেটিকে আপনি (সরকার প্রধান) ধ্বংস করে ফেলেছেন।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম।

গয়েশ্বর চন্দ্র রায় সরকারের উদ্দেশ্যে বলেন, বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশীদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, ক্ষমতায় থাকলেও তারা কিন্তু জনগণের হৃদয়ে তাদের জন্য স্থান হয় না। জনগণ তাদেরকে ঘৃণা করে।

স্মরণ সভায় নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু’র স্মৃতিচারণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পিন্টু যদি জীবিত থাকতো তাহলে বৃহত্তর লালবাগে তার নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে উঠতো। আজকে বিএনপির আন্দোলনে তার একটা বড় ভূমিকা থাকতো। তাই আমাদেরকে আন্দোলন সংগ্রামে সবসময় নাসির উদ্দিন পিন্টুকে স্মরণ করতে হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মিলিত যুব ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ওলামা দলের সভাপতি মাওলানা কাজী মো. সেলিম রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১০

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১১

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

চার জেলায় বন্যার আভাস

১৫

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৭

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৯

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২০
X