কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলের তারিখ ঘোষণা

রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিলের তপশিল ঘোষণা করা হয়। ছবি : কালবেলা
রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিলের তপশিল ঘোষণা করা হয়। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের তপশিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ এই তপশিল ঘোষণা করেন।

ঘোষিত তপশিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১ জুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩ জুন, মনোনয়নপত্র সংগ্রহ ৪-৮ জুন, মনোনয়নপত্র জমাদান ৯-১০ জুন, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১২ জুন, মনোনয়নপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ১৩ জুন, অভিযোগের নিষ্পত্তি ১৫ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জুন, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২১ জুন এবং ভোটগ্রহণ ও ফল প্রকাশ ২৮ জুন।

তপশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মু. নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মো. খালিদ হোসেন, মো. খোরশেদ আলম ও সৈয়দ মাহবুবুর রহমান।

এর আগে, গত ২৪ মে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিনজন উপদেষ্টা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X