কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আইনের আশ্রয় লাভের সুযোগ না দেওয়া কি মানবাধিকার লঙ্ঘন নয়?’

আবু হানিফ। ছবি : সংগৃহীত
আবু হানিফ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লেখেন, আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমার প্রশ্ন- কোনো ওয়ারেন্ট ছাড়া সাদা পোশাকে তুলে নেওয়া, আইনের আশ্রয় নেওয়ার সুযোগ না দেওয়া কি মানবাধিকার লঙ্ঘন নয়?

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তিনি তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন রাখেন।

স্ট্যাটাসে আবু হানিফ লেখেন, গত ২৭ জুলাই রাত ১টায় আমাকে নারায়ণগঞ্জের বাসা থেকে তুলে নিয়ে যায় র‍্যাব। এ সময় আমার ছোট ভাইকেও নিয়ে যায়। পরে গাড়িতে তোলার সময় আমার ভাইকে ছেড়ে দেয়। আমার বাসার চারপাশ ঘিরে ফেলে কমপক্ষে ৩০/৪০ জন, সবাই সাদা পোশাকে। আমাকে মাইক্রোবাসে তোলার পর দেখি র‍্যাবের পোশাক পরা দুজন, তারপর আমাকে চোখ বেঁধে ফেলে। সাদা পোশাকে নিয়ে যাওয়ায় আমার পরিবার ভেবেছিল তারা ডিবি। এরপর কোথায় নিয়ে যায় জানি না। এক সময় গাড়ি থামার পর একটা রুমে নিয়ে যায়- সেখানে দেখলেই বুঝা যায় টর্চার সেল। সেখানে অনেক সময় আমাকে চোখ-হাত বেঁধে নির্যাতন করে, জিজ্ঞাসাবাদ করে।

স্ট্যাটাসে তিনি লেখেন, তারা (র‌্যাব) বারবার বলছিল, তাদের প্রশ্নের উত্তর দিলে আমাকে ছেড়ে দেবে। রাত ৩টায় একটা রুমে নিয়ে যায়- সেখানে ছোট একটা লেখা চোখে পড়ে, র‍্যাব-১১ আদমজীনগর, তখন বুঝতে পারি এটা নারায়ণগঞ্জ। ২৪ ঘণ্টা র‍্যাবে রাখার পর তারা পরদিন রাত ১টায় নারায়ণগঞ্জ ডিবিতে হস্তান্তর করে; সেখানে ডিবি ২০ ঘণ্টা রেখে রাতে কোর্টে না তুলেই কারাগারে পাঠায়। আটক থাকাবস্থায় র‍্যাব ও ডিবিকে বারবার বলছিলাম আমার পরিবারকে জানাতে, তারপরও তারা পরিবারকে জানায়নি। নিখোঁজ দুদিন আমার বোন আর ভাই নারায়ণগঞ্জ থানায়-ডিবিতে-ঢাকার সিএমএম কোর্ট-ডিবির হেডকোয়ার্টারে ঘুরেছে আমার সন্ধানে। কিন্তু কেউ কোনো সন্ধান দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

আজকের স্বর্ণের বাজারদর

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১০

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১১

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১২

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৩

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৪

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

১৫

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

১৬

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

১৭

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

১৯

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

২০
X