কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এমএম ইমরুল কায়েস বুধবার (২৯ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন। এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পটুয়াখালী সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশের ১১৯টি উপজেলার ৯৩৪টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে ঘূর্ণিঝড় রিমাল। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৮৬৬টি ঘরবাড়ি। দেশের ১৯ জেলায় তাণ্ডব চালিয়ে যাওয়া রিমালে ৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ জন মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় জেলা প্রশাসনের তথ্যানুসারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ক্ষয়ক্ষতির এ তালিকা তৈরি করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও বড় বিপর্যয় ঘটিয়েছে রিমাল। এ দুটি খাতে প্রায় ৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানিয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

৪৫ লাখ ৯৯ হাজার ৪৬৪ মানুষ সরাসরি আক্রান্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রায় ৭৫০ কোটি টাকার ক্ষতি বুধবার পর্যন্ত ৬ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ

সরকারি হিসাব বলছে, রিমালে মৃত্যু হয়েছে ২০ জনের। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, খুলনার ১০ উপজেলার ৭২টি ইউনিয়নে দুর্গত মানুষের সংখ্যা ধরা হয়েছে ৪ লাখ ৫২ হাজার ২০০ জন। এ জেলায় মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ৭৬ হাজার ৯০৪টি। এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ৫৬ হাজার ১৪২টি এবং পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ২০ হাজার ৭৬২টি। নিহত হয়েছে একজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X