বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে রিমালে ক্ষতি ৬৪৪ কোটি টাকা

রিমালের তাণ্ডবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ। ছবি : কালবেলা
রিমালের তাণ্ডবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে পুরো বাগেরহাট জেলা। রোববার (০২ জুন) ঝড়ের সাত দিন পরে জেলার বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের হিসেব মতে এই ঝড়ে ২৭টি খাতে ৬৪৪ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গাছ পরে মারা গেছেন এক নারী এবং আহত হয়েছেন অন্তত সাতজন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতির উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে কৃষি, মৎস্য, বিদ্যুৎ, সড়ক, পানি, বন, নৌকা-জাল ও ট্রলার। এবারের ঝড়ে ৪ হাজার ৩৪৫ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে, যা টাকার অঙ্কে ৭৯ কোটি ৮৫ লাখ টাকা। ৩৫ হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাষিদের ক্ষতি হয়েছে ৭২ কোটি ৫০ লাখ টাকা। ১ হাজার ৭২১ কিলোমিটার বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পল্লী বিদ্যুতের ৫৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। ৭৬১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে সংশ্লিষ্ট বিভাগের ক্ষতি হয়েছে ৫৫ কোটি টাকা।

এ ছাড়া বিভিন্ন সড়কে থাকা ৫৩টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে এক কোটি ৩৬ লাখ টাকা। ৪৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের আর্থিক ক্ষতি হয়েছে ১১ কোটি ৭০ লাখ টাকা। ১০৫ হেক্টর বনভূমি নষ্ট হয়ে ৩ কোটি ৩০ লাখ টাকা এবং ১২ হেক্টর নার্সারি ক্ষতিগ্রস্ত হয়ে ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৯ হাজার ১২৭টি পুকুর জলাশয়সহ সুপেয় পানির বিভিন্ন উৎস ক্ষতিগ্রস্ত হয়ে ৪৪ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ছাড়া ৬ শতাধিক নৌকা-ট্রলার এবং ৫৭২টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলে ও নৌকার মালিকদের ২ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এর বাইরে ৬৮ হাজার ৪১৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ১২৪টি ঘর সম্পূর্ণ ও ৫৫ হাজার ২৯৫টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করেছি। বিভিন্ন দপ্তর থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। বাগেরহাটে ২৭টি খাতে ৬৪৪ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের কিছু সহযোগিতা করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি ও অনুমোদন সাপেক্ষে আরও মানুষকে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X