কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও প্রসারিত করবে : সমমনা জোট

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরো প্রসারিত এবং মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিসহ করবে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

জোটের সভাপতি ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফারহাদ আরও বলেছেন, দেশের সাধারণ মানুষের উপর খড়গ চালিয়ে লুটপাটের জন্য জাতীয় সংসদে এই বাজেট পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর সন্ধ্যায় জাতীয়তাবাদী সমমনা জোটের এক বিশেষ সভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়েছে। প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করার জন্য রাজধানীর মতিঝিলে জোট সভাপতির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনির্বাচিত ও গণবিচ্ছিন্ন সরকার কখনও জনগণের কল্যাণে বাজেট ঘোষণা করে না। ২০১৪ সাল থেকে অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে পোক্ত করতে এবং বিশেষ বাহিনী ও দুর্নীতিবাজদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে নিয়মিতভাবে বাজেট ঘোষণা করে আসছে, যাতে সাধারণ জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। এই সরকারের কারণে বাংলাদেশ আজ সারা বিশ্বে দুর্নীতি ও ঋণগ্রস্ত দেশের পরিচিতি পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই বাজেট দুর্নীতিকে আরও প্রসারিত করবে এবং মানুষের জীবনযাত্রাকে করবে দুর্বিসহ। এই বাজেটে মানুষের মৌলিক চাহিদা যেমন শিক্ষা ও স্বাস্থ্য খাতের উপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষমতাসীনদের নেতৃত্বের অযোগ্যতা, দুঃশাসন, দুর্নীতি ও টাকা পাচারের একটি প্রতিচ্ছবি এই বাজেট! এই বাজেটে আড়াই লাখ কোটি টাকার ঘাটতি, দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণ এবং বিগত বাজেটসমূহের মধ্যে কম প্রবৃদ্ধি দেশের অর্থনৈতিক দৈন্যতার চিত্র তুলে ধরেছে।

ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের, মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), গণদলের সভাপতি এটিএম গোলাম মওলা চৌধুরী, বিকল্পধারার সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী, মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X