কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এই বাজেট দিয়ে মূল্যস্ফীতি কমানো সহজ হবে না : আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

নতুন অর্থবছরের জন্য পেশ করা বাজেট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার চ্যালেঞ্জিং এই বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো মোটেই সহজ হবে না।

শুক্রবার (৭ জুন) রাজধানীর বাংলামোটরে অবস্থিত উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, ‘বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। সার্বিক মূল্যস্ফীতিও প্রায় ১০ শতাংশের কাছাকাছি। এমন পরিস্থিতিতে সাড়ে ৩ শতাংশের মতো মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা সহজ হবে না।

তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে বাজেট ঘাটতি ও ব্যাংকিং খাত থেকে ঋণের পরিমাণ কমানোর কোনো বিকল্প নেই। বাড়তি ব্যয়ের চাপ না নিলে, বাজেট ঘাটতি আরও কম হতো।

তিনি বলেন, এই বাজেট প্রাথমিকভাবে দেখে বাস্তবতার প্রতি অনেকটা সংবেদনশীলই মনে হচ্ছে। একই সঙ্গে এই বাজেটটিতে কিছু ক্ষেত্রে আরেকটু কল্যাণমুখী হওয়ার সুযোগ ছিল। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৬.৭৫ শতাংশ, যা উচ্চাভিলাষী প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

সাবেক গভর্নর বলেন, বাজেটে রাজস্ব বোর্ডকে চার লাখ ৮০ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তার মাত্র ৩৭ শতাংশের মতো আসবে প্রত্যক্ষ কর থেকে। উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা পরোক্ষ করের ওপর নির্ভরতা কমানোর পথে বাধা। রাজস্ব বোর্ড তাদের লক্ষ্যমাত্রার ৬২ শতাংশের জন্যই নির্ভর করবে পরোক্ষ করের ওপর। এ ক্ষেত্রে গতানুগতিকতা থেকে বেরোনো সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

কমলো ফার্নেস অয়েলের দাম

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১০

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১১

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

১২

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

১৩

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

১৪

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১৫

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১৬

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১৭

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৮

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৯

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

২০
X