কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১২:২৭ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোববার বাজেটের প্রতিক্রিয়া জানাবে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একাধিক আলোচনাসভায় বাজেট প্রসঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট ‘কালো টাকার’। সুতরাং বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনি ডেইলি স্টারের ফ্রন্ট পেজের কার্টুনটা দেখেন, একটা বিশাল হাতি কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ওপরে উঠে বসে আছে….. এই চমৎকার কার্টুনটা দেখবেন তাহলে বাজেটের চেহারা বুঝে যাবেন। এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট। কালোটাকা কী করে সাদা করা যায় তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। মাল দেওয়া যায় তার বাজেট, কী করে দুর্নীতি আরও বিস্তৃত করা যায় তার বাজেট।

মির্জা ফখরুল বলেন, ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে বেশি চুরি হয় বলেই সেখানে করাপশন বেশি। আনপ্রোডাক্টিভ খাতগুলো… ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে… কিন্তু অবকাঠামোগুলো তো উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, বাজেটে ক্যাপিটাল মেশিনারিজের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনারিজে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়। যন্ত্রপাতি যাতে আমদানি করতে না পারে, কলকারাখানা না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X