কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়েছে। রোববার (৩০ জুন) বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই পাস হলো দেশের ৫৩তম এ বাজেট।

আগামীকাল ১ জুলাই থেকেই এ বাজেট কার্যকর হবে। এর আগে গতকাল শনিবার বড় কোনো পরিবর্তন ছাড়াই ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থ বিল জাতীয় সংসদে পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

তবে বিলটি পাসের আগে কিছু সংশোধনী তুলে ধরা হয়। যার মধ্যে কিছু সংশোধনী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গ্রহণ করেন। অন্যগুলো তিনি গ্রহণ করেননি। পরে সেগুলো কণ্ঠভোটে অনুমোদন করেন সংসদ সদস্যরা।

গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেট পেশ করেন।

এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। যার মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে ১৫ হাজার কোটি টাকা। আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকার জোগান দেওয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে। এরমধ্যে বিদেশি উৎস থেকে নেওয়া হবে ৯০ হাজার ৭০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে এক লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

১০

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

১২

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

১৩

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

১৪

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

১৫

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

১৭

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

২০
X