কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে হেফাজতে ইসলামের শুভেচ্ছা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

শনিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লমা সাজিদুর রহমান বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

হেফাজত নেতৃদ্বয় বলেন, গত কয়েক বছর থেকে আমরা দেখছি, চামড়াশিল্প নিয়ে দেশে নৈরাজ্য চলছে। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়ে সরকার পাচারকারী সিন্ডিকেট হোতাদের নিয়ন্ত্রণের পরিবর্তে সহযোগীর ভূমিকা পালন করছে। চামড়ার দাম নিয়ে দেশে নৈরাজ্য তৈরি চলছে। যার কারণে প্রকৃত দামও পাচ্ছেন না মালিকরা। চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় হাজার হাজার কওমি মাদ্রাসা, এতিমখানা এবং সমাজের গরিব দুস্থ মানুষ মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছেন। সরকার কোনোভাবে এর দায়ভার এড়াতে পারবে না।

তারা আরও বলেন, জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই চামড়াশিল্পে উন্নয়ন ঘটাতে হবে। জাতীয় অর্থনীতিতে অবদান রাখা একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো চামড়া। অথচ স্মরণকালের মধ্যে সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার। অসাধু কতিপয় সিন্ডিকেটের মাধ্যমে দেশের সম্ভাবনাময় চামড়াশিল্পকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১০

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১১

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১২

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৩

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৪

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৫

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৬

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৭

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৮

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৯

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

২০
X