কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বিএনপি নেতার মৃত্যু, বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া

আবদুল্লাহ আল মামুন লিটন। ছবি : সংগৃহীত
আবদুল্লাহ আল মামুন লিটন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও নোয়াখালী সমিতি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক এবং মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন মারা গেছেন। তিনি বাঙালি (বাংলাদেশি) অধ্যুষিত এলাকা কোতারায়া বাংলা মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিটনের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বর্তমানে লিটনের মরদেহ কুয়ালালামপুরের স্থানীয় চেরাস হাসপাতালে রয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ শনিবার (১৯ অক্টোবর) দেশে পাঠানোর কথা রয়েছে। তার আগে মালয়েশিয়া বিএনপি ও স্থানীয় বাঙালিদের পক্ষ থেকে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতা লিটনের মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, জীবিকার তাগিদে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে লিটন মালয়েশিয়ায় পাড়ি জমান। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়।

লিটনের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সাধারণ প্রবাসীরাও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X