ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি-লিবিয়া অভিবাসন চুক্তি নবায়ন, ১০ টহল জাহাজ হস্তান্তর 

টহল জাহাজ। ছবি : সংগৃহীত
টহল জাহাজ। ছবি : সংগৃহীত

অভিবাসন ও মানবপাচার ঠেকাতে ইতালি ও লিবিয়ার মধ্যে ২০১৭ সালের ‘ইতালি-লিবিয়া মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং’ (MoU) আরও তিন বছরের জন্য নবায়ন করা হয়েছে। একই সঙ্গে লিবীয় কোস্ট গার্ডের হাতে ১০টি আধুনিক টহল জাহাজ হস্তান্তর করেছে ইতালি।

ইতালির বর্তমান সরকার জানিয়েছে, সমুদ্রপথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত যাত্রা রোধ এবং মানবপাচারকারীদের কার্যক্রম বন্ধ করতেই এই চুক্তি নবায়ন করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হওয়া এই চুক্তি ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

চুক্তি অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া অবৈধ নৌকা শনাক্ত ও আটকানোর দায়িত্বে থাকবে লিবীয় কোস্টগার্ড। আটক হওয়া নৌকাগুলোকে ইতালিতে না এনে সরাসরি লিবিয়ায় ফেরত পাঠানো হবে এবং যাত্রীদের লিবিয়ার ডিটেনশন সেন্টারে নেওয়া হবে।

হস্তান্তর করা ১০টি নতুন টহল জাহাজ উচ্চগতিসম্পন্ন এবং আধুনিক রাডার সিস্টেমে সজ্জিত। এসব জাহাজ দূর থেকে ছোট নৌকা শনাক্ত করতে সক্ষম, ফলে সাগরপথে নজরদারি আরও জোরদার হবে বলে জানিয়েছে ইতালি।

তবে চুক্তি নবায়ন নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতে, লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসীরা অমানবিক আচরণ, নির্যাতন ও অবমাননাকর পরিবেশের মুখোমুখি হন।

অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার বলছে, সমুদ্রপথে মৃত্যুর সংখ্যা কমানো এবং মানবপাচারকারীদের ব্যাবসা বন্ধ করতে এ চুক্তিই সবচেয়ে কার্যকর উপায়। সরকারের দাবি, নতুন টহল জাহাজ মোতায়েনের ফলে অবৈধভাবে সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করলে ধরা পড়ার ঝুঁকি ৯০ শতাংশের বেশি বেড়ে যাবে।

ইতালি সরকার আবারও সতর্ক করে জানিয়েছে, দালালের মাধ্যমে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী হতে পারে। বৈধ উপায় ছাড়া এ ধরনের যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X