কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অভিবাসীদের স্বপ্নের দেশ ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আসছে। নতুন বছরে এ-সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন অনুমোদনের কথা জানায়। এ আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা।

নাগরিকত্ব এ আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা।

জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝি এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা।

ভোগান্তি কমাতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে

* দ্রুত ফাইল নিষ্পত্তি হবে : আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তর ঘুরে আসতে কয়েক বছর লেগে যেত। এখন সব তথ্য এনপিআরের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে থাকায় আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে।

* দীর্ঘ ১০ বছরের অপেক্ষার সঠিক মূল্যায়ন করতে যারা ইতালিতে টানা দীর্ঘ সময় বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করছেন, তাদের জট কমাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ডাটা যাচাই করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার সম্ভাবনা কমে যাবে।

* বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বড় সুযোগ ২০২৬ সালের নতুন বাজেট আইন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। এ ছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে এই ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মকুফ করা হয়েছে।

এদিকে এ আইন পুরোপুরি কার্যকর হতে ইতালি সরকারের 'ইতালিয়া ডিজিটাল ২০২৬-এর প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে এই সিস্টেম পুরোপুরি সক্রিয় হওয়ার কথা রয়েছে।

ফলে আবেদনকারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে স্পিড/সিআইই (SPID/CIE) ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন। এর আগেও পাসপোর্ট আবেদনকারীরা দেখতে পারতেন।

স্থানীয় অভিবাসীরা বলছেন, প্রবাসীদের জন্য কেন বিষটি গুরুত্বপূর্ণ, এর কারণ হিসেবে যারা নতুন করে ইতালিতে আসবে বা সিজনাল ভিসায় নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে ইতালির মূলধারায় যুক্ত করতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X