কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশিসহ ২৬ অভিবাসীর কারাদণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া ৩০ জন বিদেশি নাগরিকের বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে দোষ স্বীকার করায় ৪ জন বাংলাদেশি ও ২২ জন ইন্দোনেশিয়ানসহ মোট ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তেলুক ইনতান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাইদাতুল আথিরাহ আজমান এই অভিবাসীদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে এই রায় দেন।

অভিযুক্তদের মধ্যে বাংলাদেশি নাগরিকসহ মোট ৮ জনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ৬(১)(সি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাদের প্রত্যেককে ৪ মাসের কারাদণ্ড এবং একটি করে বেত্রাঘাতের কঠোর নির্দেশ দিয়েছেন। যথাযথ নথিপত্র ছাড়া অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয় বলে জানা গেছে।

অন্য ১৮ জন ইন্দোনেশিয়ান নাগরিককে ইমিগ্রেশন আইনের ১৫(১)(সি) ধারায় ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযানের সময় আটক হওয়া বাকি ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক আদালতে নিজেদের নির্দোষ দাবি করায় তাদের বিচার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ৪ জনের বিরুদ্ধে ১৫(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি বাগান দাতুকের সুঙ্গাই পায়ুং এলাকার একটি পাম অয়েল বাগানে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ৩০ জন অভিবাসীকে আটক করে। অভিযুক্তদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বিচার চলাকালীন আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর দারউইস আগনিয়া হালিম আজিজি প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন, তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X