সৌদিআরব প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরছেন আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহযাত্রী

কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও প্রতিনিধি দল। ছবি : কালবেলা
কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন ও প্রতিনিধি দল। ছবি : কালবেলা

ওমরাহ পালন করতে গিয়ে সৌদিআরবে আটকে পড়া ৩৩ জন বাংলাদেশি ওমরাহযাত্রী অবশেষে দেশে ফিরছেন। বুধবার (২২ এপ্রিল) হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরা পালনের উদ্দেশে সৌদি আরবে যান ভুক্তভোগীরা। তাদের ফেরার জন্য ৫ এপ্রিলের ইন্ডিগো এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেয় এজেন্সি। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর ওমরাহযাত্রীরা বুঝতে পারেন তাদের দেওয়া টিকিটগুলো ভুয়া। অনলাইনে দেখা যায়, এসব টিকিটের ব্যক্তিদের জন্য বিমানে সিট ফাঁকা নেই।

সূত্র আরও জানায়, ভুক্তভোগীরা পরবর্তী সময় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে কাউন্সিলরের কাছে এ বিষয়ে আবেদন করেন।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নির্দেশে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার আটকে পড়া ওমরাযাত্রীদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করেন।

সাখাওয়াত হোসেন জানান, আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া ভুয়া টিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে এসে ওমরা যাত্রীদের সময়মতো দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ভবিষ্যতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে ওমরা করার ক্ষেত্রে অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার আহ্বান জানান তিনি। বহির্বিশ্বে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারীদের এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ্জ মো. কামরুল ইসলাম, কনসোলার এ এস এম সায়েম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X